ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সৈয়দপুর রানওয়েতে শর্টসার্কিট, বিমান ওঠানামা বন্ধ 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৩ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ের লাইনে শর্টসার্কিটের কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ঢাকাগামী কয়েকশ যাত্রী আটকা পড়েছেন।

শর্টসার্কিটের স্থান নির্ণয়ের কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় রোববার সন্ধ্যার পর তিনটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় বিমানবন্দরের নিচে বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট ধরা পড়ে। আমরা সমস্যা সমাধানে কাজ করছি। এখন পর্যন্ত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাৎক্ষনিকভাবে শর্টসার্কিটের কারণ জানা যায়নি।

সৈয়দুপর বিমানবন্দর হলো রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর। অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি সম্প্রতি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার কাজ চলছে। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ত বিমানবন্দর।